জিনিয়াস ক্যাডেট স্কুলের ক্রেস্টজিনিয়াস ক্যাডেট স্কুল
ভর্তি

সাশ্রয়ী ফি-তে বিনামূল্যে শিক্ষা উপকরণ

শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও বই

ব্যস্ত কর্মজীবনে সন্তানের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যথাসময়ে যোগার করা অনেক অভিভাবকের পক্ষে কঠিন হয়ে পড়ে। শিক্ষার্থীর পড়াশোনা যেন কোনো কারণে বিঘ্নিত না হয়—সেই লক্ষ্যে জিনিয়াস ক্যাডেট স্কুল সহায়ক বই ব্যতীত সকল শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের বিনামূল্যে এবং যথাসময়ে প্রদান করে থাকে।

টিউশন ফি, কোচিং ফি, ধর্ম শিক্ষকের ফি, শিক্ষা উপকরণ—দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এসবের ব্যয়ভার অনেক পরিবারের জন্য কষ্টসাধ্য। সেই বাস্তবতা বিবেচনায় অত্র প্রতিষ্ঠান সাশ্রয়ী মূল্যে মানসম্মত পাঠদান নিশ্চিত করে।

শিক্ষার্থীর যখন যা প্রয়োজন, তার সবই পাওয়া যায় একই ছাদের নিচে—মুহূর্তের মধ্যে। পরিবেশ ও প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় তুলনীয় প্রতিষ্ঠানের চেয়ে এখানে শিক্ষার্থীর মোট ব্যয় উল্লেখযোগ্যভাবে কম।

কারণ আমরা বিশ্বাস করি—মানসম্মত শিক্ষা কারও জন্য বিলাসিতা হওয়া উচিত নয়।

সংবাদে ফিরে যান

আরও সংবাদ