জিনিয়াস ক্যাডেট স্কুলের ক্রেস্টজিনিয়াস ক্যাডেট স্কুল
একাডেমিক

নৈতিক শিক্ষাই প্রথম

স্কুলের সমাবেশে শিক্ষার্থীরা

জিনিয়াস ক্যাডেট স্কুল দৃঢ়ভাবে বিশ্বাস করে—শিক্ষার প্রথম ও প্রধান লক্ষ্য হলো নৈতিকতা অর্জন। নৈতিকতাবিহীন শিক্ষা ব্যক্তি বা সমাজজীবনের প্রকৃত কোনো কল্যাণে আসে না। তাই পাঠরত প্রত্যেক শিক্ষার্থীর নৈতিক শিক্ষা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট।

মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় মৌলিক শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানে রয়েছেন মাদ্রাসায় পড়ুয়া নূরানি প্রশিক্ষণপ্রাপ্ত একজন দক্ষ আলেম। তিনি শিক্ষার্থীদের পবিত্রতা অর্জন, সহীহ-শুদ্ধভাবে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত ও নামায শিক্ষার মাধ্যমে তাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলেন—কারণ নৈতিকতার ভিত্তি গড়ে ওঠে ধর্মীয় শিক্ষা থেকে।

অমুসলিম শিক্ষার্থীদের ক্ষেত্রেও নিজ নিজ ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনে সর্বাত্মক সহযোগিতা করা হয়।

আমাদের লক্ষ্য এমন প্রজন্ম গড়ে তোলা, যারা জ্ঞান ও নৈতিকতায় সমৃদ্ধ—যারা ন্যায়-অন্যায়কে আলাদা করে চিনবে, নিজের অধিকার আদায় করতে যেমন জানবে, তেমনি অন্যের অধিকারকে সম্মান করতেও জানবে।

সংবাদে ফিরে যান

আরও সংবাদ